ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিলানের তুরুপের তাস রোনালদিনহোকে ব্রাজিল দলে নেয়া উচিত বলে মনে করেন সাবেক স্ট্রাইকার রোমারিও।
ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও বলেন, "অবশ্যই রোনালদিনহোকে দলে নেয়া উচিত।" মিলানে যেভাবে তিনি খেলছেন তাতে তাকে বিশ্বকাপ ফুটবল দলে নেয়া ঠিক হবে বলে তিনি মনে করেন।
রোমারিও বলেন, "বিশ্বকাপ না জেতার অর্থ রোনালদিনহো যেমন বোঝেন, তেমনি জানেন কাপ কিভাবে জিততে হয়।" কোচ কার্লোস দুঙ্গা যদি তাকে দলে নেন তাহলে রোনালদিনহো সব কিছুই করবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24