জোহানেসবার্গ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের অবিক্রীত টিকেট দক্ষিণ আফ্রিকাবাসীর মধ্যে বিক্রয়ের জন্য উদ্যোগ নিয়েছে আয়োজকরা।
ইউরোপের দেশগুলোতে যে পরিমাণ টিকেট বিক্রির প্রত্যাশা করেছিল আয়োজকরা, তেমনটি হয়নি। সন্ত্রাসী হামলার ভয় ও উচ্চ মূল্যের জন্য ৫ লাখ এর বেশি বিক্রি না হওয়ায় ফেরৎ এসেছে।।
আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক ফিফা'র সাধারণ সম্পাদক জেরম ভ্যালকে বলেন, "এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/১৯৫৫ ঘ.
bdnews24