বার্লিন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানির বুন্দেজলিগায় শুক্রবার দিনের একমাত্র খেলায় বোরুসিয়া মনচেনগ্ল্যাদবাক ২-০ গোলে হারিয়েছে আইনফাঁক ফ্রাঙ্কফুর্টকে।
নিজেদের মাঠে বোরুসিয়াকে প্রথমার্ধের ৬ মিনিটেই এগিয়ে দেন মাঝ-মাঠের খেলোয়াড় মার্কো রেউস। প্রথমার্ধ শেষ হয় ১-০ তে।
বিরতির পর গোল শোধে মরিয়া ওঠে সফরকারীরা। চলে আক্রমণ আর পাল্টা-আক্রমণ। কিন্তু পাল্টা আক্রমণ থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় বোনফিম কস্টা, ৫৬ মিনিটে।
খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় হার মেনেই মাঠ ছাড়ে আইনফাঁক। ৩০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আইনফাঁকের অবস্থান অষ্টম। সমান ম্যাচে বোরুসিয়ার সংগ্রহ ৩৭ (১১তম)।
এছাড়া বায়ার্ন মিউনিখ ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে শালকে জিরো ফোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/১৫৪০ ঘ.
bdnews24