২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষার টানা তৃতীয় জয়

সোনালী ব্যাংক লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:41 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে টানা তৃতীয় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে 'বি' গ্র"পের খেলার প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে থাকে সেফিফাইনাল নিশ্চিত করা ঊষা। ২৩ মিনিটে ঊষার পক্ষে প্রথম গোলটি করেন কৃষ্ণ কুমার। ম্যাচের ৪৮ মিনিটে মাজহারুল ইসলামের ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় (২-০) ঊষা। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় পেয়ে যায় মাকসুদ আলম হাবুলের নেতৃত্বাধীন দল। গ্র"প পর্বে তিন ম্যাচেই জয় পাওয়ায় ঊষার সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে তিন ম্যাচে এটি সোনালী ব্যাংকের প্রথম হার। তিন ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২১৫ ঘ.