২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান

ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবারের খেলায় মোহামেডান চয়নের হ্যাটট্রিক গোলে ৫-০ গোলে মেরিনার ইয়াংসকে ও আবাহনী ৫-১ গোলে অ্যাজাক্স এসসিকে পরাজিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 03:04 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবারের খেলায় মোহামেডান চয়নের হ্যাটট্রিক গোলে ৫-০ গোলে মেরিনার ইয়াংসকে ও আবাহনী ৫-১ গোলে অ্যাজাক্স এসসিকে পরাজিত করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলায় বিরতির আগেই মেরিনারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ২৭ ও ৩০মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল দু'টি করেন মামুনুর রহমান চয়ন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার থেকেই আরো দুটি গোল পায় মোহামেডান। উভয় গোলই করেন (৪০ ও ৬৩ মি.) পেনাল্টি কর্নার স্পেশালিস্ট চয়ন। শেষ মুহূর্তে ফিল্ড গোলে মেরিনারের কফিনে শেষ পেরেক ঢুকেন রাসেল মাহমুদ জিমি। একই ভেন্যুতে অপর ম্যাচে অ্যাজাক্স এসসির বিপক্ষে খেলার ১৭ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী। অধিনায়ক আসাদুজ্জামান চন্দন পেনাল্টি কর্নার থেকে গোল দুটি করেন। হাসান জুবায়ের নিলয়ের (২৭ মি.) ফিল্ড গোলে প্রথমার্ধেই অ্যাজাক্সকে ৩-১ গোলে পেছনে ফেলে চন্দনের দল। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শহীদুল্লাহ খোকন অ্যাজাক্সের পক্ষে একমাত্র গোলটি করেন। বিরতির পর ৪৬ ও ৬৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরো দুটি গোল পায় আবাহনী। হাসান জুবায়ের নিলয় ও মিলন হোসেন গোল দু'টি করেন। 'ক' গ্র"পে আগেই সেমিফাইনাল নিশ্চিত করা আবাহনী ও মোহামেডানের তিন খেলায় সংগ্রহ ৯ পয়েন্ট। শুক্রবার গ্র"প পর্বের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২০৪৫ ঘ.