২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফিতে শুভ সূচনা

আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২১ প্রতিযোগিতায় আফগানিস্তানকে ২০-৪৬ গোল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে উদ্বোধনী খেলায় পাকিস্তান ৪৯-১৪ গোলে হারিয়েছে নেপালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইএইচএফ হ্যান্ডবল চ্যালেঞ্জ ট্রফি চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব ২১ প্রতিযোগিতায় আফগানিস্তানকে ২০-৪৬ গোল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে উদ্বোধনী খেলায় পাকিস্তান ৪৯-১৪ গোলে হারিয়েছে নেপালকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে 'এ' গ্র"পের খেলায় মুবিন আশরাফ ও হাবিব উর রহমানদের কৃতিত্বে প্রথমার্ধেই ২৩-৫ গোলে এগিয়ে যায় পাকিস্তান। বিরতির পর পাকিস্তান আরো ২৬টি গোল করে। পক্ষান্তরে এ সময়ে নেপাল দেয় নয় গোল। পাকিস্তানের পক্ষে আশরাফ ও হাবিব নয়টি করে গোল করেন। এছাড়া মো. জুবায়ের করেন আট গোল। নেপালে হয়ে বিপিন বিস্তা ছয়টি ও ফুলদেব চৌধুরি চার গোল করেন। একই ভেন্যুতে 'বি' গ্র"পে খেলায় ইমদাদুল হকের নৈপূণ্যে বড় জয় পায় বাংলাদেশ। বিরতির আগেই স্বাগতিকরা ২১-১০ গোলে পেছনে ফেলে আফগানিস্তানকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ২৫ গোলের জবাবে আফগানিস্তান করে আরো ১০ গোল। ইমদাদুল হক ১৪ গোল করেন। এছাড়া দিদার হোসেন নয়টি ও সূধন বড়