২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউক্যাসলের প্রিমিয়ার লিগ নিশ্চিত

শেফিল্ড ইউনাইটেডকে ১-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

লন্ডন, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেফিল্ড ইউনাইটেডকে ১-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্ট ও কার্ডিফ সিটির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় প্রিমিয়ার লিগে খেলা অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল নিউক্যাসলের। নটিংহ্যাম ও কার্ডিফ সিটির খেলায় কোনো পক্ষই গোল করতে পারেনি। খেলার আগেই যেন জয় ধরা দিয়েছে, এমন মনোভাব নিয়েই নিজেদের মাঠে খেলতে নেমেছিল নিউক্যাসল। গ্যালারিতেও ছিল সমর্থকদের উল্লাস। খেলার ২২ মিনিটে রিচার্ড ক্রিসওয়েলের গোলে শেফিল্ড এগিয়ে গেলে নিশ্চুপ হয়ে পড়ে গ্যালারি। সমর্থকরা আবার উল্লসিত হয়ে ওঠেন ৪৫ মিনিটে, পিটার লাভক্রান্ডস পেনাল্টি থেকে গোল শোধ করলে। ৭৩ মিনিটে নোলান দলকে এগিয়ে নিলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ সময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল নিউক্যাসল। এই জয়ের ফলে দলটির পয়েন্ট দাঁড়ালো ৮৯। খেলা বাকি আছে এখনো পাঁচটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৩ ঘ.