ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার জয় পেয়েছে দোলাইরপাড় হাই স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস স্কুল, বিআইটি, স্কলাস্টিকা স্কুল, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় ও সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল। আর রাজধানী হাই স্কুল ও গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবিনার হ্যাটট্রিক গোলে বিআইটি ৭-০ ব্যবধানে হারিয়েছে ইসলামবাগ আশরাফ আলী হাইস্কুলকে। একই ভেন্যুতে দোলাইরপাড় ১-০ গোলে রহমতউল্লাহ মডেল হাই স্কুলকে এবং ধানমন্ডি ২-০ গোলে জমিলা খাতুন লালবাগ হাই স্কুলকে হারিয়েছে।
এদিকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে স্কলাস্টিকা ১-০ ব্যবধানে মোহাম্মদপুর প্রিপারেটরী এইচএস গার্লস হাই স্কুলকে, সামারফিল্ড ২-০ গোলে ডন গ্রামার স্কুলকে হারিয়েছে। একই মাঠে অন্য ম্যাচে মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পায় আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএইচএস/২১০৫ ঘ.
bdnews24