ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে শাহিদার হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল। দিনের অন্যান্য খেলায় জিতেছে দোলাইরপাড় হাই স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আগারগাঁ হাই স্কুল ও ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট হাইস্কুল।
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে খাদিজার জোড়া গোলে দোলাইরপাড় স্কুল ৩-০ গোলে লালবাগের জমিলা খাতুন স্কুলকে হারায়। একই মাঠে অন্য ম্যাচে ধানমন্ডি গভর্নমেন্ট হাইস্কুল ২-০ গোলে জিতে রহমতউল্লাহ মডেল হাইস্কুলের বিপক্ষে।
এদিকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শাহিদার হ্যাটট্রিক ও শ্রাবন্তীর জোড়া গোলের সুবাদে গ্রীনহেরাল্ড ৭-০ তে উড়িয়ে দেয় ডন গ্রামারকে।
একই মাঠে আগারগাঁ হাইস্কুল ১-০ গোলে মোহাম্মদপুর প্রিপারেটরী এএইচএস গার্লস হাই স্কুলকে ও ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুল একই ব্যবধানে হারায় মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০০৫ ঘ.
bdnews24