২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানে বিধ্বস্ত পুলিশ

বাংলাদেশ পুলিশ এসিকে হারিয়ে ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি। শনিবার আরিফুল হক প্রিন্সের পাঁচ গোলের সুবাদে পুলিশকে ১৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা প্রত্যাশিরা। অন্যদিকে অ্যাজাক্স এসসি ও মেরিনার ইয়াংসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ এসিকে হারিয়ে ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মোহামেডান এসসি। শনিবার আরিফুল হক প্রিন্সের পাঁচ গোলের সুবাদে পুলিশকে ১৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা প্রত্যাশিরা। অন্যদিকে অ্যাজাক্স এসসি ও মেরিনার ইয়াংসের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। প্রথম ম্যাচে অ্যাজাক্সকে বড় ব্যবধানে হারানোর পর জাতীয় দলের একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে গড়া মোহামেডান দ্বিতীয় ম্যাচে পুলিশের মুখোমুখি হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষকে ৯-০ ব্যবধানে পেছনে ফেলে ইসা মিয়ার নেতৃত্বাধীন মোহামেডান। সাত মিনিটে হ্যাটট্রিক ও ১৬ মিনিটে চারটি গোল করে দলকে ৪-০ তে এগিয়ে দেন প্রিন্স। খেলার ১, ৩, ৭, ১৬ ও ৪৯ মিনিটে গোলগুলো করেন তিনি। প্রিন্স পেনাল্টি কর্নার থেকে একটি ও চার ফিল্ড গোল আদায় করেন। মুসা, জাহিদুল ইসলাম রাজন ও সাব্বির হোসেন রানা দু'টি করে গোল করেন। এছাড়া মামুনুর রহমান চয়ন, কামরুজ্জামান রানা ও রাসেল মাহমুদ জিমি করেন একটি করে গোল। এদিকে একই ভেন্যুতে অন্য ম্যাচে ধীমান মিস্ত্রির দুই গোলে এগিয়ে গিয়েও জয় পায়নি মেরিনার। ম্যাচের তিন ও দশ মিনিটে ফিল্ড গোল দু'টি করেন ধীমান। কিন্তু ২৪ মিনিটে আফসার উদ্দিন ও ৩৩ মিনিটে জামাল হোসেনের ফিল্ড গোলে সমতায় ফেরে অ্যাজাক্স। খেলা শেষে ফলাফল অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে উভয় দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০১০ ঘ.