ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা ২০১০-এর জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মামুন বেপারী, মাহিন রেজা ও রেবেকা সুলতানা।
শনিবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ফাইনালে বালক এককে (১৪ বছর) মামুন ৬-৪ ও ৬-০ গেমে দেলোয়ার হোসেনকে, বালক এককে (১২ বছর) মাহিন ৭-৫ ও ৬-৩ গেমে আদরকে এবং বালিকা একক ১২ বছর গ্র"পে রেবেকা ৬-৪ ও ৬-২ গেমে পিংকীকে হারান।
এদিকে সিনিয়র বিভাগে পুরুষ এককের ফাইনালে উঠেছেন অমল রায় ও রঞ্জন রাম। সেমিফাইনালে অমল রায় ৬-২, ০-৬ ও ৬-৩ গেমে পৃথুল মন্ডলকে এবং রঞ্জন রাম ৬-৩ ও ৬-৪ গেমে আলমগীর হোসেনকে পরাজিত করেন।
মেয়েদের এককে ফাইনালে উঠেছেন শারমিন আলম সারদা ও সাথী সরকার। সেমিফাইনালে সারদা ৬-১ ও ৭-৬ গেমে মৌমিতা জান্নাত মৌকে ও সাথী ৬-০ ও ৭-৫ গেমে ইশিতা আফরোজকে পরাজিত করেন।
অন্যদিকে পুরুষ দ্বৈতে সেমিফাইনালে উঠেছেন অমল রায় ও রঞ্জন রাম, আলমগীর হোসেন ও দীপু লাল, নিরঞ্জন রাম ও পৃথুল মন্ডল এবং সেলিম হোসেন ও ইউকি জুটি।
রোববার সকাল ৯টায় পুরুষ দ্বৈতের ফাইনাল ও বিকাল ৪টায় পুরুষ ও মহিলা এককের খেলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৮৫৫ ঘ.
bdnews24