২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনফিকার কাছে লিভারপুলের হার

পিছিয়ে পড়েও ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বৃহস্পতিবার ওস্কার কার্দোজোর জোড়া গোলের সুবাদে পর্তুগালের ক্লাব বেনফিকা ২-১ এ হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

পতুগার্ল, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে পড়েও ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বৃহস্পতিবার ওস্কার কার্দোজোর জোড়া গোলের সুবাদে পর্তুগালের ক্লাব বেনফিকা ২-১ এ হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলকে। দিনের অন্যান্য খেলায় একই ব্যবধানে আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যাম জার্মানির ভিএফএল উলভসবুর্গকে ও জার্মানির আরেক ক্লাব হামবার্গার হারায় বেলজিয়ামের এসভি স্ট্যান্ডার্ড লিগেকে। এছাড়া স্পেনের দুই ক্লাব ভালেন্সিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে, ২-২ গোলে। বেনফিকার মাঠে খেলার প্রথমার্ধের ৯ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগারের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু ৩১ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় লুইসাওর মুখে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লিভারপুলের আক্রমণভাগের খেলোয়াড় রায়ান বাবেলকে। দশ জনের দলে পরিণত হওয়ার পরও লিভারপুল প্রথমার্ধে এগিয়ে থাকে ১-০ ব্যবধানে। বিরতির পর স্বাগতিক বেনফিকার সহায়তায় এগিয়ে আসেন স্বয়ং ভাগ্যদেবী। কেননা দ্বিতীয়ার্ধে দু'টি পেনাল্টি পায় তারা। প্রথমটি পায় ৫৯ মিনিটে। শট নেন বেনফিকার প্যারাগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় কার্দোজো। বল জড়িয়ে যায় জালে। গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় জ্যামি ক্যারাগার বেনফিকার দাই মারিয়ার বিপক্ষে ফাউল করলে আবারো পেনাল্টি পায় স্বাগতিরা। ৭৯ মিনিটে এই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন কার্দোজো। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় মাথা উঁচু করে মাঠে ছাড়ে বেনফিকা। সবগুলো দলের ফিরতি ম্যাচ হবে ৮ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯২০ ঘ.