২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দেখাতে পারে জাপান: কোচ

জাপানকে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে দেখতে চান সে দেশের কোচ তাকেশি ওকাদা। যদিও তিনি জানেন প্রথম পর্বেই কঠিন পথ পাড়ি দিতে হবে তার দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 08:06 PM

টোকিও, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপানকে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে দেখতে চান সে দেশের কোচ তাকেশি ওকাদা। যদিও তিনি জানেন প্রথম পর্বেই কঠিন পথ পাড়ি দিতে হবে তার দলকে। এবার নিয়ে টানা চারবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে জাপান। কিন্তু বিদেশের মাটিতে একটি খেলাতেও জেতেনি। এবারের বিশ্বকাপে জাপান রয়েছে 'ই' গ্র"পে। কঠিন প্রতিপক্ষ অন্য তিনটি দলের সবগুলোই। নেদারল্যান্ডস, ডেনমার্ক ও ক্যামেরুন-কেউ কারো চেয়ে কম যায় না। তারপরও ওকাদার বিশ্বাস চমক দেখানোর সামর্থ্য তার দলের রয়েছে। তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য সেমিফাইনালে খেলা। দক্ষিণ কোরিয়া ২০০২ সালে সেমিফাইনালে খেলেছে। তাই আমরা কেন পারবো না? এর কোনো কারণ আমি দেখছি না।" ২০০৭ সালের ডিসেম্বরে ৬৬ বছর বয়সী ইভিকা অসিম স্ট্রোক করলে কোচের দায়িত্ব দেয়া হয় ওকাদাকে। ওকাদার কোচিংয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপে জাপানকে হার মানতে হয় গ্র"পের তিনটি ম্যাচেই। গোল করেছে কেবল একটি। হজম করতে হয়েছে চারটি। ২০০৬ সালের বিশ্বকাপে জাপানের কোচ ছিলেন ব্রাজিলের জিকো। কিন্তু জার্মানিতে সমর্থকদের হতাশ করেছে দলটি। বিদায় নেয় প্রথম পর্ব থেকেই। হেরে যায় অস্ট্রেলিয়া ও ব্রাজিলের কাছে। এছাড়া ড্র করে ক্রোয়েশিয়ার সঙ্গে। কোনো পক্ষই গোল করতে পারেনি। বিশ্বকাপে জাপান সবচেয়ে ভালো ফলাফল করেছে ২০০২ সালে। স্বাগতিক দেশ হিসেবে প্রথম পর্ব পেরিয়ে দ্বিতীয় পর্বে উঠেছিল সেবার। কিন্তু অপর স্বাগতিক দেশ দক্ষিণ কোরিয়া সেমিফাইনালে ওঠায় ম্লান হয়ে পড়ে জাপানের সেই সাফল্যও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৩ ঘ.