২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসনের ফাইনাল ভেনাস-ক্লিস্টার্স

সনি এরিকসন ওপেনের ফাইনালে ভেনাস উইলিয়ামস খেলবেন বেলজিয়ামের কিম ক্লিস্টার্সের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 08:06 PM

মায়ামি, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের ফাইনালে ভেনাস উইলিয়ামস খেলবেন বেলজিয়ামের কিম ক্লিস্টার্সের বিপক্ষে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভেনাস সেমিফাইনালে মারিয়ঁ বার্তোলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। বার্তোলি খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। ফলে অনেকটা অনায়াসে ৬-৩ ও ৬-৪ সেটে জয় পান ভেনাস। জেতার পর ভেনাস সাংবাদিকদের বলেন, "ফাইনালে উঠতে পেরে আমি খুশি। কিন্তু এটাই যথেষ্ট নয়। আমি শিরোপা জিততে চাই।" র‌্যাঙ্কিংয়ে ষোড়শ খেলোয়াড় কিম ক্লিস্টার্স ফাইনালে খেলতে যাচ্ছেন তারই দেশের জাস্টিন হেনিনের বিপক্ষে জিতে। জমজমাট ম্যাচে ক্লিস্টার্স ৬-২, ৬-৭ ও ৭-৬ ব্যবধানে হারান হেনিনকে। প্রথম সেট সহজেই (৬-২) জিতে নেন ক্লিস্টার্স। কিন্তু পরের সেটেই ঘুরে দাঁড়ান হেনিন। ৬-৭ ব্যবধানে হারান ক্লিস্টার্সকে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু'জনের মধ্যে। ক্লিস্টার্স ৭-৬ সেটে হারান হেনিনকে। জয়ের পর ক্লিস্টার্স বলেন, "জিতে ভালোই লাগছে। কিন্তু আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো অবকাশ নেই। কারণ টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, সামনেই ফাইনাল ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৪২ ঘ.