২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছেন ঈশিতা, সাথী ও মৌমিতা

রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় বুধবার মেয়েদের এককের মূল পর্বে জয় পেয়েছেন ঈশিতা আফরোজ, সাথী সরকার ও মৌমিতা আফরোজ মৌ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রানার গ্র"প স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় বুধবার মেয়েদের এককের মূল পর্বে জয় পেয়েছেন ঈশিতা আফরোজ, সাথী সরকার ও মৌমিতা আফরোজ মৌ। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ইশিতা আফরোজ ৬-০, ৬-০ গেমে সাহিবা মুরাদকে, সাথী সরকার ৬-১, ৬-০ ব্যবধানে ঝিলিক চাকমাকে ও মৌমিতা ৬-১, ৬-১ এ নিপাকে পরাজিত করেন। একই কমপ্লেক্সে পুরুষের এককের মূল পর্বের খেলায় জয় পেয়েছেন অমল রায়, মুনির হোসেন, মাহমুদুল হক বাবু, মোফাজ্জেল হোসেন, তাজমুল ইসলাম, অরবিন্দ ফানার্ন্দো, রঞ্জন রাম, নিরঞ্জন রাম, দেলোয়ার হোসেন, দিপু লাল, আনোয়ার হোসেন, লক্ষ্মণ লাল ও আনোয়ার হোসেন। একই দিন পুরুষ এককের মূল পর্বে উঠেছেন মহিউদ্দিন সবুজ, রনজিৎ পাশি ও চান্নু লাল। সবুজ ৬-৪ গেমে পিংকুকে, রনজিৎ পাশি ৩-৬ গেমে সজিব পাশিকে ও চান্নু লাল ৭-৫, ৭-৫ গেমে রফিকুল ইসলামকে হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১০ ঘ.