২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন এখনো শীর্ষে

স্পেন এখনো রয়ে গেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আগের মতো দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ও নেদারল্যান্ডস। দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেন এখনো রয়ে গেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। আগের মতো দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ও নেদারল্যান্ডস। দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে পর্তুগাল। বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি নেমে গেছে এক ধাপ করে। ইতালি রয়েছে পঞ্চমে। আর ছয় নম্বরে আছে জার্মানি। জায়গা বদল হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ইংল্যান্ড উঠে এসেছে অষ্টম থেকে সপ্তমে। আর সপ্তম থেকে অষ্টমে নেমে গেছে ফ্রান্স। একাদশ থেকে দশম স্থানে উঠে এসেছে ক্রোয়েশিয়া। র‌্যাঙ্কিংয়ের তালিকা (ব্রাকেটে আগের অবস্থান) ১. (১) স্পেন, ২. (২) ব্রাজিল, ৩. (৩) নেদারল্যান্ডস, ৪. (৬) পর্তুগাল, ৫. (৪) ইতালি, ৬. (৫) জার্মানি, ৭. (৮) ইংল্যান্ড, ৮. (৭) ফ্রান্স, ৯. (৯) আর্জেন্টিনা, ১০. (১১) ক্রোয়েশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৫ ঘ.