মিয়ামি, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনে এবার অঘটনের শিকার হলেন বিশ্ব সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার। হেরেছেন তিনি চেক প্রজাতন্ত্রের টমাস বারডিকের কাছে।
এগিকে মেয়েদের এককে তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস সেমিফাইন লে উঠেছেন।
তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে বারডিক ৬-৪, ৬-৭ ও ৭-৬ ব্যবধানে জেতেন সুইজারল্যান্ডের ফেদেরারের বিপক্ষে। প্রথম সেটে ফেদেরার হেরে যান ৬-৪ এ।
দ্বিতীয় সেটে খেলায় ফেরেন ফেদেরার। জেতেন ৬-৭ ব্যবধানে। তৃতীয় সেটেও জমে ওঠে খেলা। তবে ৭-৬ এ হার মানতে হয় বারডিকের কাছে।
খেলায় হারার পর ফেদেরার সাংবাদিকদের বলেন, "ম্যাচটি ছিল নিঃসন্দেহে কঠিন। সবাই দেখেছেন আমি শেষ পর্যন্ত লড়াই করেছি।"
আনন্দে উল্লসিত বারডিক বলেন, "বিশ্বের সেরা খেলোয়াড়কে হারাতে পেরে ভালোই লাগছে।"
এ নিয়ে ফেদেরারসহ তিনজন নামিদামি খেলোয়াড় প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন। অন্য দু'জন হলেন সার্বিয়ার নোভাক দকোভিচ ও ব্রিটেনের অ্যান্ডি মারে।
মেয়েদের এককে তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস সেমিফাইনাল নিশ্চিত করেন ৬-৩ ও ৬-১ সেটে ষষ্ঠ বাছাই পোল্যান্ডের অ্যাগনিস্কা রাদয়ান্সকাকে হারিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৫০ ঘ.
bdnews24