২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টে জয় পেল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৭তম ম্যাচে মঙ্গলবার রাতে মুম্বাই ইন্ডিয়ানস ৪ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 07:54 AM

Updated : 24 Aug 2022, 08:04 PM

মুম্বাই, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৭তম ম্যাচে মঙ্গলবার রাতে মুম্বাই ইন্ডিয়ানস ৪ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ানস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে মাহেলা জয়বর্ধনের দল কিংস ইলেভেন পাঞ্জাব সব ক'টি উইকেট হারিয়ে তোলে ১৬৩ রান। জবাবে মুম্বাই ইন্ডিয়ানস ৪ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য ১৬৪ রানে পৌঁছে যায়। রাভি বোপারা ব্যক্তিগত ১ রানের মাথায় জহির খানের এলবিডব্লিউ এর শিকার হয়ে সাজঘরে ফিরে গেলে পাঞ্জাব বিপাকে পড়ে যায়। তখন দলীয় স্কোর ছিল ৫ রানে এক উইকেট। শন মার্শ ৪৭ বলে ৬ টি চারের সুবাদে ৫৭ রান করে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। মালিঙ্গা তাকে বোল্ট করে দর্শক সারিতে পাঠান। অধিনায়ক মাহেলা জয়বর্ধন (২০ রান) রান আউট হয়ে ফিরতে বাধ্য হন। পরে পিযুস চাওলা ১৩ বলে ২২ রান যোগ করে দলকে এগিয়ে দেন। লেসিথ মালিঙ্গা ২২ রানে শিকার করেন ৪ উইকেট। জহির খান উইকেট নেন ৩ টি, রান দেন ৩৪। শচীন টেন্ডুলকার ব্যক্তিগত ১১ রানের মাথায় পিযুস চাওলার বলে পাঠানের হাতে ক্যাচ তুলে দিলে তার দল রান সংকটে পড়ে। শেখর ধাওয়ান ৪০ বল খেলে অর্ধশতক পূর্ণ করেই মার্শের হাতে ধরা পড়েন। সোরাব তিওয়ারি ২৩ বলে ৩১ রান করে ধাওয়ানের পথ ধরেন। শেষের দিকে মুম্বাইয়ের হাতে উইকেট থাকলেও বল ছিল কম। পরে রাজাগোপাল সতিশ হার না মানা ১৭ (৯ বলে) রান যোগ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ইরফান পাঠান ২০ রানে নেন এক উইকেট। এছাড়া সালাভ শ্রীভাস্তাভা ও পিযুস চাওলা একটি করে উইকেট সংগ্রহ করেন। মুম্বাই ইন্ডিয়ানস ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর কিংস ইলেভেন পাঞ্জাব ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। ম্যাচ সেরা নির্বাচিত হন লেসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ানস)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩১০ ঘ.