২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারের ঘাম ঝরানো জয়

সনি এরিকসন ওপেনে সুইজারল্যান্ডের রজার ফেদেরার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারিয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ট সেরাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 04:36 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেনে সুইজারল্যান্ডের রজার ফেদেরার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারিয়েছেন ফ্রান্সের ফ্লোরেন্ট সেরাকে। ১৬ গ্র্যান্ড স্লাম এককে জয়ী ফেদেরার ৭-৬ (৭-২) ও ৭-৬ (৭-৩) গেমে জেতেন ফ্লোরেন্টের বিপক্ষে। চতুর্থ পর্বে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় ফেদেরার চেক রিপাবলিকের টমাস বার্ডিচকে মোকাবেলা করবেন। প্রতিযোগিতায় মেয়েদের এককে শীর্ষ বাছাই সভেতলানা কুজনেতসোভা ৬-৩ ও ৬-০ গেমে হেরেছেন ফ্রান্সের ম্যারিয়ন বারতোলির কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/২২০৫ ঘ.