লন্ডন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্লোস আলবার্তো তেভেজের হ্যাটট্রিকের সুবাদে সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র খেলায় ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উইগান অ্যাথলেটিককে।
স্পেনের লা লিগায় নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাও ফার্নান্দো লোরেন্ত তোরেসের জোড়া গোলে ৪-৩ এ হারিয়েছে রেসিং সান্তান্দারকে। ২৯ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে বার্সেলোনা।
সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যান সিটি ও উইগান। ফলে প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।
বিরতির পর গোল দিতে মরিয়া উঠে উভয় দল। কিন্তু ৫৬ মিনিটে তেভেজকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেসিংয়ের রক্ষণভাগের খেলোয়াড় গ্যারি ক্লদওয়েল।
এরপরই ১৩ মিনিটের ঝড়ে সব কিছু লন্ডভন্ড করে দেন তেভেজ। ৭২ মিনিটে প্যাট্রিক ভিয়েরার পাস থেকে রেসিংয়ের জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন তেভেজ ।
দুই মিনিট পরে তার দ্বিতীয় গোলের উৎস ছিল ভিসেন্ট কোম্পানি। ৮৪ মিনিটে একক প্রচেষ্টায় হ্যাটট্রিক গোলটি করেন তিনি। ফলে ঘরের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনসরা।
৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রবার্তো মানচিনির দল ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার ষষ্ঠ।
৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড (৩২ ম্যাচ)। সমান ম্যাচে চেলসির ৭১ ও আর্সেনালের সংগ্রহ ৬৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/১৫১০ ঘ.
bdnews24