ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে সিটিসেল ঢাকা মেট্রোপলিস উইমেন্স স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১০। উদ্বোধনী দিনে স্যার জন উইলসন স্কুল খেলবে গ্রীনহেরাল্ড ইন্টান্যাশনাল স্কুলের বিপক্ষে।
সুলতানা কামাল উইমেন্স কমপ্লেক্স ও আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে টুর্নামেন্টের খেলাগুলো হবে। স্কুলগুলো মোট চারটি গ্র"পে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
'এ' ও 'বি' গ্র"পের খেলাগুলো সুলতানা কামাল উইমেন্স কমপ্লেক্সে হবে। 'এ' গ্র"পের দলগুলো হচ্ছে- স্যার জন উইলসন স্কুল, রাজধানী হাইস্কুল, সামারফিল্ড ইন্টান্যাশনাল স্কুল, ডন গ্রামার গ্রীণহেরাল্ড ইন্টান্যাশনাল স্কুল।
গ্র"প 'বি'তে খেলবে স্কলাস্টিকা স্কুল, আগারগাঁ আদর্শ হাইস্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরী এইচ.এস গার্লস হাই স্কুল, ধানমন্ডি কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল।
আজিমপুর গার্লস স্কুল ও কলেজে ভেন্যুতে 'সি' ও 'ডি' গ্র"পের খেলাগুলো হবে। গ্র"প 'সি' তে রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, দোলাইপাড় হাইস্কুল, জামিলা খাতুন লালবাগ গার্লস হাইস্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, রহমতুল্লাহ মডেল হাই স্কুল।
'ডি' গ্র"পে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, বিআইটি ও ইসলামবাগ আশরাফ আলি স্কুল খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২২০ ঘ.
bdnews24