২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা ধরে রাখলেন সিয়াম

প্রাইম ব্যাংক ৩০তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব ১৬) দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন ইকরামুল হক সিয়াম। কোনো খেলায় হার মানতে হয়নি তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 02:23 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাইম ব্যাংক ৩০তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব ১৬) দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখেছেন ইকরামুল হক সিয়াম। কোনো খেলায় হার মানতে হয়নি তাকে। সিয়াম ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে শিরোপা জিতে নেন। একই পয়েন্ট পেয়ে গতবারের রানার-আপ আব্দুল্লাহ আল সাইফ এবারো রানার-আপ হয়েছেন। নাটোরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম ভবনে শনিবার প্লে-অফ ম্যাচে সিয়াম ২-০ গেমে সাইফকে হারান। তৃতীয় হন ফাহাদ রহমান, সাত পয়েন্ট পেয়ে। বালিকাদের মধ্যে তাহমিনা আক্তার তিশা প্রথম, তানজিনা আক্তার তানি দ্বিতীয় এবং বগুড়ার প্রতিভা তালুকদার তৃতীয় হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০২০ ঘ.