২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসন ওপেন থেকে মারের বিদায়

সনি এরিকসন ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 01:19 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

মায়ামি, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সনি এরিকসন ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। ফিশ ৬-৪ ও ৬-৪ সেটে জেতেন র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর খেলোয়াড় মারের বিপক্ষে। খেলায় হারার পর মারে বলেন, "আমি ভালো খেলতে পারিনি। তাই হেরেছি। আগামীতে আরো ভালো খেলতে হবে।" দিনের অন্য খেলায় শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৬-৩ ও ৬-৩ এ জেতেন ইকোয়েডরের নিকোলাস লাপেনত্তির বিপক্ষে। মেয়েদের এককে প্রতিযোগিতার তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস চতুর্থ পর্বে উঠেছেন ৬-১ ও ৬-৪ ব্যবধানে ইতালির রবার্তা ভিঞ্চিকে হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১২ ঘ.