২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জিতেছে ৩৪টি সোনার পদক। পক্ষান্তরে বাংলাদেশ জেতে ২৭টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 07:55 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জিতেছে ৩৪টি সোনার পদক। পক্ষান্তরে বাংলাদেশ জেতে ২৭টি। তৃতীয় ও সমাপনী দিনে সফরকারীরা মাত্র একটি সোনা জেতে। প্রতিযোগিতায় বাংলাদেশ দল ২৭টি সোনার পাশাপাশি ৩১টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ জেতে। পশ্চিমবঙ্গ জিতে নেয় ৩৪টি সোনা ছাড়াও ২৭টি রুপা ও ও ২৪টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার প্রথমদিনে ১৫টি সোনা জিতে পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়দিনে উভয় পক্ষই ১১টি করে সোনা জেতে। কিন্তু সমাপনী দিনে স্বাগতিকদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি বাংলাদেশ। পশ্চিমবঙ্গ জেতে ১২টি সোনা। আর বাংলাদেশ পায় একটি। মেয়েদের ফুটবলে আগের দু'টি ম্যাচ গোল শূন্য ড্র হলেও তৃতীয় ও চূড়ান্ত ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরে যায়। হ্যাট্রিক করেন আদুরী খাতুন। প্রথম ইন্দো-বাংলা গেমসে নিজেদের মাটিতে পশ্চিমবঙ্গ ৩৮টি সোনা জিতে শ্রেষ্ঠত্ব দেখায়। পরেরবার ৪৫টি সোনা জিতে পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে স্বাগতিক বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২১৪৫ ঘ.