২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ কাপের সেমিফাইনালে টটেনহ্যাম

দুই বদলি খেলোয়াড় বেন্টলে ও পাভলেচেঙ্কোর গোলে বুধবার পিছিয়ে পড়েও টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। এ জয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে টটেনহ্যাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

লন্ডন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বদলি খেলোয়াড় বেন্টলে ও পাভলেচেঙ্কোর গোলে বুধবার পিছিয়ে পড়েও টটেনহ্যাম হটস্পার ৩-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। এ জয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে টটেনহ্যাম। ওয়েম্বলেতে খেলার প্রথমার্ধের ১৭ মিনিটে ববি জামোরার গোলে এগিয়েই ছিল ফুলহ্যাম। কিন্তু বিরতির পর পরিস্থিতি পাল্টে যায় দ্রুত। ৪৭ মিনিটে ডেভিড বেন্টলের দূর থেকে নেওয়া শট লক্ষ্যভেদ করে প্রবেশ করে ফুলহ্যামের জালে। খেলায় সমতায় ফেরে হটস্পার (১-১)। এরপরই শুরু হয় হটস্পার্সদের এগিয়ে যাওয়ার পালা। বেন্টলের পাসে ব্যবধান দ্বিগুণ করেন রোমান পাভলেচেঙ্কো ৬০ মিনিটে। ছয় মিনিট পরেই গাডজনসেনের গোলে সেমিফাইনাল নিশ্চিত হয় টটেনহ্যামের। টটেনহ্যাম ১১ এপ্রিল সেমিফানাইলে মুখোমুখি হবে পোর্টসমাউথের। এর আগের দিন অ্যাস্টন ভিলা খেলবে চেলসির বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২০৩০ ঘ.