২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি, ইন্টার ও বার্সার জয়

দিদিয়ের দ্রগবা ও ফ্লোরেন্ট মালুদার জোড়া গোলে বুধবার চেলসি ৫-০ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। ইংলিশ লিগের দিনের অন্যান্য খেলায় এভারটন ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে ও ব্ল্যাকবার্ন রোভার্স ২-১ এ বার্মিংহ্যাম সিটিকে হারায়। অ্যাস্টন ভিলা ও সান্ডারল্যান্ডের মধ্যকার ম্যাচটি১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 11:59 AM

Updated : 24 Aug 2022, 07:52 PM

লন্ডন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিদিয়ের দ্রগবা ও ফ্লোরেন্ট মালুদার জোড়া গোলে বুধবার চেলসি ৫-০ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। ইংলিশ লিগের দিনের অন্যান্য খেলায় এভারটন ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে ও ব্ল্যাকবার্ন রোভার্স ২-১ এ বার্মিংহ্যাম সিটিকে হারায়। অ্যাস্টন ভিলা ও সান্ডারল্যান্ডের মধ্যকার ম্যাচটি১-১ গোলে ড্র হয়। স্পেনের লা লিগায় বার্সেলোনা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়ে লিগের শীর্ষস্থানে ফিরে এসেছে। অন্যান্য খেলায় ভালেন্সিয়া ১-০ গোলে মালাগাকে ও একই ব্যবধানে আলমেরিয়া হারায় রিয়াল জারাগোজাকে। গোল শূন্য ড্র হয়েছে রিয়াল ভ্যালাদোলিদ ও এস্পানল এবং রেসিং সান্তান্দার ও মালোর্কার খেলাটি। এছাড়া তানেরিফে ২-২ গোলে ড্র করেছে ভিলারিয়ালের সঙ্গে। পোর্টসমাউথের মাঠে খেলার প্রথমার্ধের ৩২ মিনিটে ডেকোর পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন দিদিয়ের দ্রগবা। প্রথমার্ধ শেষ হয় ১-০ তে। বিরতির পর মাঝ মাঠের খেলোয়াড় ফ্লোরেন্ট মালুদার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্লুজরা ৫০ মিনিটে। দশ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ তে নিয়ে যান মালুদা। চাপে পড়ে পোর্টসমাউথ। সেই চাপ থেকে আর বের হয়ে আসতে পারেনি পম্পেই। ৭৭ মিনিটে দ্রগবা নিজের দ্বিতীয় গোলটি করেন মাইকেলের পাস থেকে। অতিরিক্ত সময়ে পোর্টসমাউথের কফিনে শেষ পেরেক ঠোকেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ফলে হার মেনেই মাঠ ছাড়ে তারা। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নি:শ্বাস ফেলছে চেলসি। এছাড়া আর্সেনালের সংগ্রহ ৬৭ (৩১ ম্যাচ)। ক্যাম্প ন্যুতে ওসাসুনা ও বার্সার মধ্যকার খেলায় প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। বিরতির পর গোল দিতে মরিয়া উঠে উভয় দল। ৭৩ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ম্যাচের অন্তিম মুহূর্তে বোজান কির্কের গোলে ব্যবধান বাড়িয়ে (২-০) জয় নিশ্চিত করে বার্সা। ২৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৮। এদিকে সেরি 'আ' তে স্যামুয়েল ইতোর জোড়া গোলে ইন্টারমিলান ৩-০ গোলে লিভোর্মোকে উড়িয়ে শীর্ষে অবস্থান দৃঢ় করেছে। লিগের অন্য ম্যাচে পার্মা ১-০ গোলে এসি মিলানকে ও একই ব্যবধানে কাতানিয়া হারিয়েছে ফিওরেন্টিনাকে। এছাড়া এএস রোমা ২-০ গোলে হারায় বোলোগনাকে। অন্যদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ১-০ গোলে পরাজিত করে শালকে জিরো ফোরকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/এএইচএস/১৭৩৫ ঘ.