২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকোলার হ্যাটট্রিকে জয় ঢাকা মোহামেডানের

সিটিসেল বাংলাদেশ লিগের ত্রয়োদশ রাউন্ডে বুকোলার হ্যাটট্রিক গোলের সুবাদে জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা তিন ড্রয়ের পর বুধবার তারা ৪-১ গোলে হারায় চট্টগ্রাম মোহামেডানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 02:57 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ত্রয়োদশ রাউন্ডে বুকোলার হ্যাটট্রিক গোলের সুবাদে জয় পেয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা তিন ড্রয়ের পর বুধবার তারা ৪-১ গোলে হারায় চট্টগ্রাম মোহামেডানকে। চট্টগ্রামে দুই মোহামেডানের ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণভাগের খেলোয়াড় এমেকার গোলে ১-০ তে এগিয়ে যায় ঢাকা মোহামেডান। তবে সফরকারীদেরকে গোল উৎসবে মাতান বুকোলা। খেলার ৫১, ৬৫ ও ৮১ মিনিটে দলের পক্ষে গোল তিনটি করেন বুকোলা। খেলার অন্তিম মুহূর্তে (৮৯ মি.) রিদনের গোলে একটি গোল শোধ করে চট্টগ্রাম মোহামেডান। এ জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে থেকেই প্রথম পর্ব অতিক্রম করলো ঢাকা মোহামেডান। সমান ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২৯ মার্চ। এদিন সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজার স্পোর্টিং খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে। ফেনীতে সকার ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান। এছাড়া নারায়ণগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে স্বাগতিক শুকতারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে লড়বে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৪০ ঘ.