ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের ত্রয়োদশ রাউন্ডের খেলায় সোমবার চট্টগ্রাম মোহামেডান ৫-১ গোলে বিধ্বস্ত করেছে শুকতারাকে। আরামবাগ ক্রীড়া সংঘ ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের অপর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
চট্টগ্রাম স্টেডিয়ামে রিদনের হ্যাটট্রিক (৪) গোলে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। খেলার ১৯, ২৮ ও ৩২ মিনিটে গোল তিনটি করেন রিদন।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লিটনের গোলে ব্যবধান কমায় শুকতারা। তবে খেলার ৫৯ মিনিটে তৌহিদ ও ৬৪ মিনিটে রিদনের চতুর্থ গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় মোহামেডান (৫-১)।
এদিকে কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে সবুজের গোলে আরামবাগের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আলফাজের গোলে সমতায় ফেরে ফরাশগঞ্জ। ৭৪ মিনিটে মোকলেসের গোলে ফরাশগঞ্জ আবারো এগিয়ে গেলেও অতিরিক্ত সময়ে আলফাজের গোলে ম্যাচ (২-২) অমীমাংসিতভাবে শেষ হয়।
চট্টগ্রামে মঙ্গলবার রহমতগঞ্জের বিপক্ষে লেখবে চট্টগ্রাম আবাহনী। কমলাপুর স্টেডিয়ামে অপর ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ মুখোমুখি হবে বিয়ানীবাজার স্পোর্টিংয়ের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২২০ ঘ.
bdnews24