২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা লুবিসিস ও জানকোভিচের

ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের শিরোপা জিতেছেন ক্রোয়েশিয়ার ইভান লুবিসিস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হারান তিনি অ্যান্ডি রোডিককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 01:15 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ক্যালিফোর্নিয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি প্যারিবাস ওপেনের শিরোপা জিতেছেন ক্রোয়েশিয়ার ইভান লুবিসিস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হারান তিনি অ্যান্ডি রোডিককে। মেয়েদের ফাইনালে ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে শিরোপা জেতেন সার্বিয়ার জেলেনা জানকোভিচ। লুবিসিস ৭-৬ ও ৭-৬ গেমে হারান যুক্তরাষ্ট্রের রোডিককে। ফাইনালে ওঠার পথে স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক দকোভিচকে প্রতিযোগিতা থেকে বিদায় করে দেন লুবিসিস। শিরোপা জেতার পর লুবিসিস বলেন, "পুরো সপ্তাহটি আমার চমৎকার কাটবে। ফাইনাল খেলাটি ছিল সত্যি মনে রাখার মতো।" প্রতিযোগিতার ৬ষ্ঠ বাছাই জানকোভিচ ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারান দ্বিতীয় বাছাই ডেনমার্কের ওজনিয়াকিকে। শিরোপা জেতার পর জানকোভিচ বলেন, "ভাবতে ভালোই লাগছে যে আমি আগামীকাল (সোমবার) থেকে বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস খেলোয়াড় হতে যাচ্ছি।" অস্ট্রেলিয়ার সামানথা স্টোসারকে হারিয়ে ফাইনালে ওঠেন জানকোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৫ ঘ.