ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সানিডেইল সপ্তম মিনি হ্যান্ডবল টুর্নামেন্টে (বালক ) ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলকে হারিয়ে শিরোপা জিতেছে সানিডেইল। শনিবার ফাইনালে সানিডেইল ৮-৫ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারায়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে হ্যান্ডবল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল সানিডেল। বিরতির পর খেলায় জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ধানমন্ডি টিউটোরিয়াল। দ্বিতীয়ার্ধে বিজয়ীদল আরো ৪ গোল করে। পক্ষান্তরে ধানমন্ডি টিউটোরিয়াল ৫ গোল দেয়।
এর আগে প্রথম সেমিফাইনালে সানিডেইল ৮-৩ গোলে বিআইএস স্কুলকে হারায়। অন্য সেমিফাইনালে ধানমন্ডি টিউটোরিয়াল একই ব্যবধানে জেতে স্কলাসটিকার বিপক্ষে।
বিআইএস স্কুলকে ১২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান পায় স্কলাসটিকা।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের মোহাম্মদ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩২ ঘ.
bdnews24