ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে রোববার ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাবের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় কোন পক্ষই গোল করতে পারেনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ত্রয়োদশ রাউন্ডে ব্রাদার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে লাভ হয়েছে ফেনী সকারের। এ ড্র'র ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থান শক্ত হলো ফেনীর এই দলটির।
১২ ম্যাচে ফেনী সকারের পয়েন্ট ১৭। সমান ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ১৪।
১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
চট্টগ্রামে সোমবার শুকতারা যুব সংসদের মুখোমুখি হবে চট্টগ্রাম মোহামেডান।
অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়াচক্রের বিপক্ষে খেলবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১০৯ ঘ.
bdnews24