২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল ২-০ গোলে ওয়েস্টহ্যাম ইউনাটেডকে উড়িয়ে দিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। দিনের অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পার ২-১ এ স্টোক সিটিকে ও এভারটন ২-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

লন্ডন, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল ২-০ গোলে ওয়েস্টহ্যাম ইউনাটেডকে উড়িয়ে দিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। দিনের অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পার ২-১ এ স্টোক সিটিকে ও এভারটন ২-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের খেলা। স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে স্পোর্টিং গিজনকে হারিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকার সব দলের ওপরে। অন্যান্য খেলায় অ্যাস্পানল ২-০ গোলে সেভিয়াকে ও রিয়াল ভ্যালাদোলিদ একই ব্যবধানে জিতেছে দের্পোতিভো ইওরুনার বিপক্ষে। ২-২ গোলে ড্র হয়েছে অ্যাথলেটিক বিলবাও ও গেতাফের ম্যাচটি। সেরি 'আ' তে ইন্টার মিলান ১-১ গোলে পালের্মোর সঙ্গে ড্র করেও ধরে রেখেছে শীর্ষস্থান। অন্যান্য ম্যাচে মির্কো ভুচিনিচের হ্যাট্রিকের সুবাদে এএস রোমা ৪-২ এ ইউনিনেসকে ও ফিওরেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। ঘরের মাঠে আর্সেনালকে খেলার পাঁচ মিনিটেই এগিয়ে নেন ব্রাজিলের মাঝ মাঠের খেলোয়াড় নেভেস দেনিলসন। কিন্তু ৪৪ মিনিটে মারাত্মক ফাউল করায় লাল কার্ড দেখে মাঠে ছাড়তে হয় আর্সেনালের টমাস ভার্মুলেন। সেই সঙ্গে পেলান্টি পায় ওয়েস্টহ্যাম। তবে আর্সেনালের গোলরক্ষক অ্যালেসান্দ্রো দিয়ামার্তি রুখে দেন ম্যানুয়েল অ্যালমুনিয়ার শট। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে উঠে ওয়েস্টহ্যাম। দুভার্গ্য তাদের। কারণ কার্লটন কোলের শটটি বারে লেগে ফিরে আসে। কিন্তু মিনিট খানেক পরেই ম্যাথু ইউপসনের হাতে বল লাগলে পেলান্টি পায় গানার্সরা। সেস ফেব্রেগাসের শটে আর্সেনাল ব্যবধান বাড়ায়, ৮৩ মিনিটে। ফলে হার মেনে মাঠ ছাড়তে হয় পয়েন্ট তালিকার ১৭ নম্বর দল ওয়েস্টহ্যামকে। এ জয়ের ফলে ৩১ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়ালো ৬৭-তে। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬। আরো একটি ম্যাচ (২৯) কম খেলে চেলসির সংগ্রহ ৬৪। লা লিগায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ হারিয়েছে স্পোর্টিং গিজনকে। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ডেভিড বারালের গোলে এগিয়ে যায় স্পোর্টিং গিজন, ৫৩ মিনিটে। দু'মিনিট পরই ভ্যানডার ভার্টের গোলে খেলায় সমতা ফেরায় ম্যানুয়েল পেলিগ্রিনির দল রিয়াল মাদ্রিদ। ৫৭ মিনিটে আবারো গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন হাবি আলোসো। এরপর রিয়াল মাদ্রিদের চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি গিজন। ৬৮ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে ৩-১ এ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৬৫, ভালেন্সিয়ার ৪৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৮০৯ ঘ.