২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনি এরিকসন ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা

সনি এরিকসন ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়েদের টেনিসের বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। হাঁটুর চোটের জন্য শুক্রবার নিজেকে প্রত্যাহার করেন সেরেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2010, 12:22 PM

Updated : 24 Aug 2022, 07:42 PM

মিয়ামি, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়েদের টেনিসের বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। হাঁটুর চোটের জন্য শুক্রবার নিজেকে প্রত্যাহার করেন সেরেনা। সেরেনার আগে এ আসর থেকে সরে দাঁড়ান টেনিসের আরো দুই বড় তারকা মারিয়া শারাপোভা ও দিনারা সাফিনা। ডান হাতের কনুইতে চোটের কারনে নিজেকে সরিয়ে নেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। আর সাফিনার অংশ নেওয়া হচ্ছে না মেরুদন্ডের চোটের জন্য। এদিকে কব্জির চোটের জন্য সাবেক চ্যাম্পিয়ন রাশিয়ার নিকোলি ডেভিডেঙ্কোও টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তবে শীর্ষ খেলোয়াড়দের মধ্যে ভেনাস উইলিয়ামস, সভেতলনা কুজনেতসোভা, জাস্টিন হেনিন ও কিম ক্লিস্টার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এদিকে মিয়ামি ওপেনে পুরুষ বিভাগের প্রায় সব তারকাই অংশ নিচ্ছেন। বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও যুক্তরাস্ট্রের অ্যান্ডি রডিকের সঙ্গে যোগ দিচ্ছেন তিন র‌্যাঙ্কিং সেরা রজার ফেদেরার, নোভাক দকোভিচ ও রাফায়েল নাদাল। তবে সেরাদের মধ্যে মিয়ামি কেবল পাচ্ছেনা পঞ্চম সেরা আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোর্তোকে। কজ্বির চোটের কারণে টুর্নামেন্ট অংশ নেওয়া হচ্ছে না এ আর্জেন্টিনা খেলোয়াড়ের। মঙ্গলবার থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এএইচএস/১৭৫৫ ঘ.