ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ঢাকা আবাহনীর সঙ্গে গোল শূন্য ড্র করেছে ঢাকা মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে শিরোপার পথে বড় বাঁধা অতিক্রম করলো হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে সাদা কালো দল। প্রথমার্ধের ৪ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় মোহামেডান। অধিনায়ক আরমান আজিজের ফ্রি কিক থেকে ডি বক্সে বল পেয়ে বুকোলা হেড করলে বল ক্রসবারে লেগে ফিরে আসে। ৩৭ মিনিটে আমিনুল ইসলামের মাথা থেকে বল কেড়ে নিয়ে আবাহনীকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন বিপ্ল
bdnews24