২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে বার্সা ও বোর্দে

মেসির জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে বুধবার ভিএফবি স্টুটগার্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সেলোনা। দিনের অন্য খেলায় বোর্দে ২-১ গোলে অলিম্পিয়াকোস পিয়েরাসকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2010, 12:37 PM

Updated : 24 Aug 2022, 07:40 PM

মাদ্রিদ, মার্চ ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেসির জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে বুধবার ভিএফবি স্টুটগার্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বার্সেলোনা। দিনের অন্য খেলায় বোর্দে ২-১ গোলে অলিম্পিয়াকোস পিয়েরাসকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে। ঘরের মাঠে প্রথমার্ধের ১৩ মিনিটে লিওলেন মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২২ মিনিটে পেড্রো এলিজার গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ২-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা । বিরতির পর ৬০ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান ৩-০ তে । ৮৯ মিনিটের গোলে স্টুটগার্টের কফিনে শেষ পেরেক ঠোকেন বোজান কির্ক । প্রথম পর্বে স্টুটগার্ট ও বার্সার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় মোট ৫-১ গোল ব্যবধানে এগিয়ে থেকেই শেষ আটে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। অন্যদিকে নিজেদের মাঠে ফিরতি ম্যাচে শুরুতেই এগিয়ে যায় বোর্দে। ৫ মিনিটের মাথায় দলের পক্ষে গোলটি করেন মাঝ মাঠের খেলোয়াড় ইয়োয়ান গোর্কাফ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে অলিম্পিয়াকোস। ম্যাচের ৬৫ মিনিটে কন্সতেন্তিনোস মিতর্গ্লোর গোলে। কিন্তু খেলার অন্তিম মুহূর্তে ম্যারুয়েন চ্যামখের গোলে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়ন বোর্দে। বোর্দে প্রথম পর্বে ১-০ গোলে অলিম্পিয়াকোসকে হারানোয় মোট ৩-১ গোল ব্যবধানে লিওঁ'র পর ফ্রান্সের দ্বিতীয় ক্লাব হিসেবে শেষ আটে নাম লেখায়। বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া দলগুলো হচ্ছে আর্সেনাল,ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, বোর্দে, অলিম্পিক লিওঁ ও সিএসকেএ মস্কো । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৮১৫ ঘ.