২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ফুটবল রেফারি গ্রেফতার

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকতে পারেন; এমন সন্দেহে তিন ফুটবল রেফারিকে গ্রেফতার করেছে চীনের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2010, 03:55 PM

Updated : 24 Aug 2022, 07:38 PM

বেইজিং, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকতে পারেন; এমন সন্দেহে তিন ফুটবল রেফারিকে গ্রেফতার করেছে চীনের পুলিশ। এদের একজন লু জুন ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন গেমসের বেশ কিছু খেলা এবং চীনা লিগের অন্তত ২০০ ম্যাচে রেফারি ছিলেন ২০০৫ সালে অবসর নেয়া লু জুন। ইয়াহু স্পোর্টস জানিয়েছে রেফারির দায়িত্বে থাকাকালীন কয়েকটি ম্যাচে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। সন্দেহভাজন গ্রেফতার হওয়া বাকি দু'জনের মধ্যে হুয়াং জুনজি গত বছর চীনা সুপার লিগের সেরা রেফারির পুরস্কারের জন্য মনোনিত হন। আর ঝু ওয়েইজিন আটটি ম্যাচ পাতানোর অভিযোগ মাথায় নিয়ে ২০০৪ সালে বাধ্যতামূলক অবসরে যান। তাকে বহিষ্কার করেছিলো খোদ চীনা ন্যাশনাল এসোসিয়েশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এসএ/১৮২৬ ঘ.