ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলা শেষে দেড় পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার ইউলদাশেভ সাইদালি, ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী ও প্রাভীন কুমার।
উত্তরা ক্লাবের টিউলিপ লাউঞ্জে বুধবার দ্বিতীয় পর্বের খেলায় নিয়াজ ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগরকে পরাজিত করেন। সপ্তর্ষি স্বদেশী আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভারকে পরাজিত করেন। প্রাভীন মাস্টার আবু সুফিয়ান শাকিলকে পরাজিত করেন। সাইদালি ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়
bdnews24