২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাইম ব্যাংক দাবায় চ্যাম্পিয়ন সাগর

প্রাইম ব্যাংক ১২তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর। আট পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। সাত পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 04:45 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইম ব্যাংক ১২তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ সাগর। আট পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। সাত পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ। সাত পয়েন্ট নিয়ে তৃতীয় হতে পঞ্চম স্থান লাভ করেছেন যথাক্রমে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আব্দুল মোমিন এবং এসএএম নাসের। এছাড়া সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ হতে ত্রয়োদশ স্থান লাভ করেছেন যথাক্রমে উতেন, আরমান মনির, শরীফ হোসেন, সিরাজুল কবীর, আমিন, নাহিদ পারভেজ সাগর, আব্দুর রউফ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জমির ও প্রাইম ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম এহসানুল হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২২৪০ ঘ.