২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমারির গোলে শেখ রাসেলের জয়

সিটিসেল বাংলাদেশ লিগের দ্বাদশ পর্বের খেলায় সোমবার শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন মরক্কোর স্ট্রাইকার সামির ওমারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 03:52 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের দ্বাদশ পর্বের খেলায় সোমবার শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। শেখ রাসেলের পক্ষে একমাত্র গোলটি করেন মরক্কোর স্ট্রাইকার সামির ওমারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে শেখ রাসেল ক্রীড়া চক্র একচেটিয়া প্রাধান্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি। তবে সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের বিদেশি ফরোয়ার্ড সামির ওমারি। মোক্ষম সুযোগটিও পেয়ে যান ৬৩ মিনিটে। দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন লিগের সফল এই স্ট্রাইকার। এরপর হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর কোন গোল হয়নি। শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। ১২ ম্যাচে অষ্টম জয় নিয়ে শেখ রাসেলের সংগ্রহ ২৭ পয়েন্ট। অন্যদিকে একম্যাচ কম খেলা ব্রাদার্সের অর্জন ১৩ পয়েন্ট। ১১ ম্যাচের চারটিতে হেরেছে তারা। লিগে ১১ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টানা দুই বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/২১১০ ঘ.