২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন ভারতের কিরণ

প্যারাস্যুট এডভান্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার কিরণ মনিষা মোহান্তি। সাড়ে সাত পয়েন্ট নিয়ে কিরণ শিরোপা জয়ের পাশাপাশি মহিলা গ্রান্ড মাস্টারের তৃতীয় নর্মটিও অর্জন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 06:33 PM

Updated : 24 Aug 2022, 07:31 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারাস্যুট এডভান্স আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার কিরণ মনিষা মোহান্তি। সাড়ে সাত পয়েন্ট নিয়ে কিরণ শিরোপা জয়ের পাশাপাশি মহিলা গ্রান্ড মাস্টারের তৃতীয় নর্মটিও অর্জন করেছেন। রোববার কক্সবাজারের ইউনি রিসোর্ট এর সভাকক্ষে শেষ রাউন্ডের খেলা শেষে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের আবু সুফিয়ান শাকিল রানার-আপ এবং স্বাগতিক দলের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান তৃতীয় স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে লিজা চতুর্থ ও রাশিয়ার মিনিনা ভেরোনিকা পঞ্চম স্থান পেয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মালয়শিয়ার পিটার লং ষষ্ঠ আর মোহাম্মদ আব্দুল মালেক সপ্তম স্থান নিশ্চিত করেন। সাড়ে তিন পয়েন্ট নিয়ে ভারতের ধ্যানি দাবে অষ্টম, আড়াই পয়েন্ট নিয়ে ছায়েফউদ্দীন লাভলু নবম এবং দুই পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তনিমা পারভীন দশম হন। বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার শামীম আক্তার লিজা ৯ খেলায় একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম পেয়েছেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড ম্যানেজার শাকেব কামাল আহমেদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেছ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/সিজি/০০২০ ঘ.