২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ও ফুলহ্যামের হার

হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঁচবার ইউরোপা শিরোপা জয়ী লিভারপুলের। বৃহস্পতিবারও তাদের হার মানতে হয় লিলি ফ্রান্সের কাছে, ১-০ গোলে। মাত্র তিনদিন আগে উইগ্যান অ্যাথলেটিকের কাছেও হেরেছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 11:19 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

লন্ডন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঁচবার ইউরোপা শিরোপা জয়ী লিভারপুলের। বৃহস্পতিবারও তাদের হার মানতে হয় লিলি ফ্রান্সের কাছে, ১-০ গোলে। মাত্র তিনদিন আগে উইগ্যান অ্যাথলেটিকের কাছেও হেরেছে লিভারপুল। দিনের অন্যান্য খেলার মধ্যে জুভেন্টাস ৩-১ গোলে জিতেছে ফুলহ্যামের বিপক্ষে। ঘরের মাঠে লিভারপুলের সঙ্গে আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা জমিয়ে তোলে লিলি। খেলার প্রথমার্ধে উভয় পক্ষই গোলের কয়েকটি সুযোগ নষ্ট করে। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় পক্ষই। কিন্তু সেই কাঙ্খিত গোলের দেখা লিভারপুল নয়, পায় লিলি। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে আক্রমণভাগের খেলোয়াড় এডেন হ্যাজার্ড একমাত্র গোলটি করেন। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭০৬ ঘ.