নয়া দিল্লী, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ হকির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ১-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানি।
মেজর ধ্যান চান্দ স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলার ৬ মিনিটে জ্যান মার্কো মনট্যাগের পেনাল্টি কর্নার থেকে দেয়া গোলে এগিয়ে যায় জার্মানি। পাঁচ মিনিট পরই ব্যবধান বাড়ান ওলিভার কর্ন।
এরপর কোনঠাসা হয়ে পড়া ইংলিশরা ব্যবধান কমায় ১৮ মিনিটে রিচার্ড স্মিথের পেনাল্টি কর্নার থেকে। জার্মানি আবারো ব্যবধান বাড়ায় ৩১ মিনিটে, মার্টিন হ্যানারের পেলাল্টি কর্নার থেকে।
বিরতির পর গোল শোধে মরিয়া ইংল্যান্ড আক্রমণের পর আক্রমণ চালিয়ে যেতে থাকে। কিন্তু পাল্টা আক্রমণ থেকে উল্টো গোল আদায় করে নেয় জার্মানি, লিনাস বাটের পেনাল্টি কর্নার থেকে ৬০ মিনিটে।
বাকি সময় আর কোন গোল হয়নি। ফলে হার মেনেই মাঠ ছাড়ে ইংল্যান্ড।
ফাইনাল হবে ১৩ মার্চ, মেজর ধ্যান চান্দ স্টেডিয়ামে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১৩৫ ঘ.
bdnews24