২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়লো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের একমাত্র খেলায় লিভারপুল বড় ধাক্কাটা খেল উইগানের কাছে ০-১ গোলে হেরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 07:24 PM

লন্ডন, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের একমাত্র খেলায় লিভারপুল বড় ধাক্কাটা খেল উইগানের কাছে ০-১ গোলে হেরে। এ হারের ফলে লিভারপুল আবারো পিছিয়ে পড়লো সেরা চারে উঠার লড়াইয়ে। এদিকে স্পেনের লা লিগায় ভ্যালেন্সিয়া গোলশূন্য ড্র করেছে রেসিং সান্তান্দারের সঙ্গে। ঘরের মাঠে উইগান ভালভাবেই কোনঠাসা করেছিলো সেরা চারের লড়াইয়ে পিছিয়ে পড়া রাফায়েল বেনিতেজের দলকে। পুরো খেলায় উভয় দলেরই আধিপত্য ছিল সমানে সমান। কিন্তু খেলার প্রথমার্ধের ৩৫ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইগার হুগো রোদালেগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা ১-০ তে। বিরতির পর লিভারপুলের ফার্নান্দো তোরেসের বেশ কয়েকটি লক্ষভ্রষ্ট গোল শট ছাড়া বাকী সময় তেমন কিছুই করতে পারেনি রেডসরা। ফলে হার মেনেই মাঠ ছাড়ে লিভারপুল। ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তালিকায় লিবারপুলের অবস্থান ষষ্ঠ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর এক ম্যাচ কম খেলে চেলসির সংগ্রহও ৬১ (২৮ ম্যাচে)। এছাড়া টটেনহ্যাম ৪৯ পয়েন্ট নিয়ে চর্তুথ (২৮ ম্যাচে), ম্যানচেস্টার সিটি ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এমআই/১৫৩০ ঘ.