ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তরের খেলা শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, দ্বিতীয় স্তরের লিগ অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। যোগ্যতার প্রমাণপত্রসহ আগামী ২০ মার্চের মধ্যে আগ্রহী ক্লাবসমূহকে বাফুফের কাছে আবেদনের সুযোগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/২২০৫ঘ.
bdnews24