লন্ডন, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেডেরিক পিকিওঁনের জোড়া গোলে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পোর্টসমাউথ। শনিবার কোয়ার্টার ফাইনালে পোর্টসমাউথ ২-০ গোলে বার্মিংহ্যাম সিটিকে হারায়। অন্য ম্যাচে ফুলহ্যাম ও টটেনহ্যাম হটস্পার মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়।
ফ্রেটন পার্কে শনিবার পোর্টসমাউথের সঙ্গে বার্মিংহ্যামের তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। তবে বিরতির পর ৬৭ মিনিটে ফ্রেডেরিক পিকিওঁনের গোলে ১-০ তে এগিয়ে যায় পোর্টসমাউথ। তিন মিনিট বাদেই জ্যামি ও'হারার পাসে ব্যক্তিগত ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে ২-০ তে দলকে এগিয়ে নেন ফ্রেডেরিক।
গোল শোধে মরিয়া বার্মিংহ্যাম ম্যাচের বাকি সময়ে খেলায় ফিরতে পারেনি। এ ব্যবধানেই হার মানতে হয় তাদের।
এদিকে, ফুলহ্যাম তাদের ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যামের সঙ্গে। ফলে সেমিফাইনাল লড়াইয়ে ওয়েম্বলেতে আবারো মুখোমুখী হবে উভয় দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২২৪০ ঘ.
bdnews24