২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট খোয়ালো ফরাশগঞ্জ

শেষমুহূর্তের গোলে ফরাশগঞ্জের পয়েন্টে ভাগ বসালো নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 07:19 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষমুহূর্তের গোলে ফরাশগঞ্জের পয়েন্টে ভাগ বসালো নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ। সিটিসেল বাংলাদেশ লিগে রোববার দশম রাউন্ডের খেলায় শুকতারা যুব সংসদ ও ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ ছিলো গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে প্রধান্য দেখিয়ে এগিয়ে যায় ফরাশগঞ্জ। নিজেদের মাঠে ৫৫ মিনিটে দলকে ১-০ গোল এগিয়ে নেন সবুজ। গোল ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে স্বাগতিকরা। বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিলো। কিন্তু অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়ে যায় নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ। গোল করেন লিটন। ভেস্তে যায় ফরাশগঞ্জের জয়ের স্বপ্ন। ড্রয়ের ফলে ৯ ম্যাচ শেষে ফরাশগঞ্জ স্পোর্র্টিংয়ের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান খেলায় শুকতারার পয়েন্ট ৭। টানা ১০ ম্যাচ জিতে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা মোহামেডানের সংগ্রহ ২৫ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/২০১০ঘ.