২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় প্রথম রাউন্ডে জিতেছে ৫৬ খেলোয়াড়

প্রাইম ব্যাংক ১২তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলায় ৫৬ খেলোয়াড় নিজ নিজ খেলায় জিতেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2010, 05:07 PM

Updated : 24 Aug 2022, 07:17 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইম ব্যাংক ১২তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের খেলায় ৫৬ খেলোয়াড় নিজ নিজ খেলায় জিতেছেন। চার ফিদে মাস্টারসহ মোট ১১৬ খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে রোববার বিকালে। লিওনাইন চেস ক্লাব প্রতিযোগিতার আয়োজন করে। সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩০০ ঘ.