লন্ডন, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দর্শক হয়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মাইকেল ওয়েন। সোমবার তার অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন দলের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন।
কারলিং কাপ ফাইনালে অ্যাস্টন ভিলার সঙ্গে খেলার সময় তিনি মাংসপেশীতে চোট পান। ম্যাচে জেতে ম্যান ইউ, ২-১ গোলে। এর মধ্যে একটি গোল করেন ওয়েন।
ম্যান ইউয়ের হয়ে ৩১ ম্যাচে তিনি এই মৌসুসে নয়টি গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯০১ ঘ.
bdnews24