ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের নবম রাউন্ডের খেলায় বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
খেলার ৬০ মিনিটে মিথুন চৌধুরির গোলে ১-০ তে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু ১৫ মিনিট পরই মুক্তিযোদ্ধার বিদেশি খেলোয়াড় ইউজেনের গোলে ১-১ এ সমতায় ফেরে খেলা।
অতিরিক্ত সময়ে সাখাওয়াত হোসেনের গোলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।
আট ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট আট। সমান খেলায় মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট চার।
নয় খেলায় ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার ওপরে আছে ঢাকা আবাহনী লিমিটেড।
শুক্রবার একই মাঠে আরামবাগ মুখোমুখি হবে বিয়ানীবাজার এসসি'র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৩ ঘ.
bdnews24