ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন আইটিএফ জুনিয়র টেনিসের বালক বিভাগের (একক) দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের রাইসুল ইসলাম হারলেন চীনের জিন গাওয়ের কাছে।
রমনা টেনিস কমপ্লেক্সে মঙ্গলবার রাইসুল ইসলাসকে ৬-২ ও ৬-২ সেটে হারান জিন গাও। এছাড়া বালক বিভাগের অন্যান্য খেলায় ভারতের রিশাবদেব রামান ৬-২ ও ৬-৪ সেটে অশ্বিন কুপ্পুসামিকে, অর্জুন কাদে ৬-২ও ৬-৪ সেটে চীনের জিয়াওলে ইংকে ও তাইওয়ানের টিং ইউ চুং ৬-৩ ও ৬-২ সেটে হারান চীনের গুন গাওকে।
এদিকে বালকা বিভাগের (একক) দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন চীনের সাই সাই ঝিং, জি ইয়ং, মেং নিং, জিয়ান ঝং ইন, জুয়ান জু উ, ভারতের নাইক, বাটরে ও ফিলিপাইনের অ্যান্না ক্লারিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/
bdnews24